প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ০৮:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি:
জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কলেজমোড়স্থ জুলাই স্মৃতি স্তম্ভ এলাকা থেকে শুরু হয়ে পৌরবাজার, শাপলা চত্বর ও সুপার মার্কেট প্রদক্ষিণ করে দাদামোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণঅধিকার প্রতিষ্ঠায় সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে। অন্যথায় রাজপথে আন্দোলন জোরদার করা হবে।
তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলন অব্যাহত থাকবে এবং জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর নুর উদ্দিন কাসেমী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ, আব্দুল হামিদ, জামায়াত নেতা ছামছুল হুদা মিঠু এবং ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ।
মন্তব্য করুন