প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬, ০৭:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

বগুড়া প্রতিনিধি (আব্দুল্লাহ আল কাফি):
গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখা।

রবিবার (১২ এপ্রিল) বিকাল ৫টায় শহরের মফিজ পাগলা মোড় থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায় গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করা সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু সরকার সেই জনরায় বাস্তবায়নে গড়িমসি করছে, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী।

বক্তারা আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা বন্ধ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মন্তব্য করুন