প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৩:১০ পিএম

অনলাইন সংস্করণ

সাভারে বিএনপি কার্যালয়ে হামলা ও গুলিবর্ষণ

ছবি: সংগ্রীহিত

 

ঢাকার সাভারে একটি ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তদের হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে সাভার পৌর এলাকার রাজাশন ঢালাই মোড় এলাকায় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বিএনপি নেতা তানভীর বাবু বলেন, বিদ্যুৎ না থাকায় তিনি ও কয়েকজন নেতাকর্মী কার্যালয়ের বাইরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করে একদল দুর্বৃত্ত এসে কার্যালয়ে হামলা চালায় এবং গুলিবর্ষণ করে।

তিনি বলেন, “কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর আমরা আতঙ্কে রয়েছি।” পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।

সাভার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. হারুন অর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে দুটি গুলির খোসা ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করায় তাদের আটক করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন