প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:২২ পিএম

অনলাইন সংস্করণ

নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ কর্তৃক ৭.৭  কেজি ওজনের  পাথরের রাধাকৃষ্ণের  মূর্তি উদ্ধার

নওগাঁ প্রতিনিধি : মো : আব্দুস শাকিম 

আজ সকালে মহাদেবপুর থানাধীন সাফাপুর ইউনিয়নের  বিনোদপুর উত্তর পাড়া গ্রামের মোঃ শহিদুল ইসলাম, পিতা- মৃত তছির উদ্দিন এর একটি পুরাতন পুকুর ক্ষণনকালে স্থানীয়  লোকজন একটি রাধা কৃষ্ণের কষ্টিপাথরের সদৃশ মূর্তি উদ্ধার করেন।  সংবাদ প্রাপ্ত হয়ে মহাদেবপুর থানা পুলিশ স্থলে  উপস্থিত হন এবং উদ্ধারকৃত মূর্তিটি জব্দ করেন। মূর্তিটির  ওজন সাত কেজি ৭০০ গ্রাম।

এটি পাথর সদৃশ রাধাকৃষ্ণের একটি মূর্তি।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ  তারিকুল ইসলাম বলেন, প্রাপ্ত মূর্তিটির  একটি বিশেষ প্রত্নতাত্ত্বিক মূল্য রয়েছে।  বিজ্ঞ আদালতের আদেশের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন কোন জাদুঘরে মূর্তিটি প্রদান করা হবে।

মন্তব্য করুন