প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৩:৩২ পিএম

অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় মজুত করা তেল বাড়তি দামে বিক্রি, দুই ফিলিং স্টেশনকে জরিমানা

সরকারের ঘোষণার পরই জেলা প্রশাসক আফরোজা আখতার জেলার ফিলিং স্টেশনগুলোয় মজুত থাকা তেল আগের দামে বিক্রির নির্দেশ দেন। এ ছাড়া ডিপো থেকে নতুনভাবে তেল আনার পর সেগুলো বর্তমান নির্ধারিত দামে বিক্রির কথা বলা হয়। তবে সকাল থেকে জেলার ফিলিং স্টেশনগুলোয় নতুন বাড়তি দামে তেল বিক্রি শুরু করে স্টেশন কর্তৃপক্ষ। স্টেশনগুলোয় দায়িত্বরত ট্যাগ অফিসাররা বাধা দিলে জেলায় তেল বিক্রি ঘণ্টা খানেক বন্ধ রাখেন ফিলিং স্টেশনের মালিকেরা। পরে আবারও নতুন দামে বিক্রি শুরু করে। এরপর জেলা প্রশাসন থেকে অভিযান শুরু হয়। শুরুতেই শহরের এ বি খান ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা ও লস্কর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাহেদ হোসেন বলেন, মজুতকৃত তেল বাড়তি দামে বিক্রির অভিযোগে ফিলিং স্টেশনগুলোকে জরিমানা ও সতর্ক করা হয়েছে। জেলাব্যাপী এই অভিযান চলবে।

 

মন্তব্য করুন