প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬, ০৫:৪৪ পিএম

অনলাইন সংস্করণ

মনিরামপুরে কালবৈশাখীর তাণ্ডব:বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

ছবি: সংগ্রীহিত

মনিরামপুরে কালবৈশাখীর তাণ্ডব:বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

মামুনুর রশিদ খান 
​মনিরামপুর(যশোর)প্রতিনিধি: 
যশোরের মনিরামপুর উপজেলার পারখাজুরা গ্রামে হানা দিয়েছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়। ঝড়ের তীব্রতায় গ্রামের পল্লী বিদ্যুতের লাইনের একটি খুঁটি ভেঙে রেন্ট্রি গাছের উপর পড়ায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্নসহ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার দুপুরে হঠাৎ শুরু হওয়া প্রবল কালবৈশাখী ঝড়ে পারখাজুরা গ্রামের রাস্তার পাশে থাকা একটি  বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমার রেন্ট্রি গাছের ওপর আছড়ে পড়ে। এতে বিদ্যুতের খুঁটিটি ভেঙে যায় এবং তার ছিঁড়ে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ঝড়ের সময় গাছের ডালপালা বসতবাড়ির ওপর পড়ায় বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ও টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হয়েছে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়ের সময় বিকট শব্দে বিদ্যুতের খুটি ভেঙে গাছের ওপর পড়ে। সৌভাগ্যবশত সে সময় রাস্তায় কোনো পথচারী না থাকায় বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি। তবে বিদ্যুতের ট্রান্সফরমার ও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পুরো গ্রাম বিদ্যুৎহিন রয়েছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা।

​ক্ষতিগ্রস্ত গ্রামবাসী দ্রুত গাছটি অপসারণ এবং বিদ্যুৎ সংযোগ সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। পল্লী বিদ্যুৎ অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গাছ অপসারণ করে লাইন মেরামতের কাজ দ্রুত শুরু করা হবে।
​কালবৈশাখীর এই তান্ডবে এলাকায় গাছপালা ও ফসলেরও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মন্তব্য করুন