প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৮:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

মান্দায় ১১ দলীয় ঐক্যজোটের লিফলেট বিতরণ গণভোটের রায় বাস্তবায়নের দাবি

মান্দায় ১১ দলীয় ঐক্যজোটের লিফলেট বিতরণ গণভোটের রায় বাস্তবায়নের দাবি

মো:আব্দুস শাকিম
(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপিসহ ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার সদর প্রসাদপুর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার দাবিতে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হয়।
লিফলেট বিতরণকালে বক্তারা অভিযোগ করেন, গণভোটের রায় অমান্য করে বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তারা বলেন, জনগণের ক্ষমতার প্রতি সরকারের আস্থা নেই এবং গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ন করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, জনগণের অধিকার, ক্ষমতা ও মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব, মান্দা উপজেলা আমির মাওলানা আমিনুল হক, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, মান্দা সদর ইউনিয়ন আমির মাওলানা ইসমাইল হোসেন, অফিস সম্পাদক মাওলানা আয়নাল হকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

মন্তব্য করুন