প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬, ০৯:৩৪ এ এম
অনলাইন সংস্করণ
জাহিদুল ইসলাম: লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি খোকন মিয়াকে একটি মাদক মামলায় গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া খোকন মিয়া আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের বাসিন্দা এবং ছকমল মিয়ার ছেলে। তিনি ভেলাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করছেন।
ডিবি পুলিশ জানায়, তার বিরুদ্ধে দায়ের করা একটি মাদক মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে এসআই মামুনুর রশীদ বলেন, "মাদক মামলায় আইনানুগ প্রক্রিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"
গ্রেপ্তারের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
মন্তব্য করুন