প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:২৪ পিএম

অনলাইন সংস্করণ

নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ স্বামীর

ছবি : সংগৃহীত

নড়াইলের লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ স্বামীর

আল শাহরিয়া আমিন
নড়াইল প্রতিনিধি ;

নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে জেসমিন বেগম (৩৩) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী মো.জসিম শেখ (৪০)। হত্যার পর লোহাগড়া থানায় এসে আত্মসমর্পণ করে অভিযুক্ত জসিম।
আজ রোববার (২ রা আগস্ট) দুপুরে সাড়ে ১২ টার দিকে লোহাগড়া  উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এই ঘটনা ঘটে।


লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জেসমিন বেগম উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের সিদ্দিক মীরের মেয়ে। এবং জমিস শেখ একই গ্রামের মমরেজ শেখের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে জেসমিন বেগম ও জসিম শেখের ১০ বছর আগের তাদের বিবাহ হয়। তাদের একটি ৮ বছর বয়সী কন্যা সন্তান আছে। বিবাহের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে আসছিলো। তার জেরে রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জসিম শেখ হাতুড়ি দিয়ে জেসমিনের মাথায় পিটিয়ে গুরুতর আহত করে থানায় এসে আত্মসমর্পণ করে। জসিম শেখ বলেন, আমি আমার স্ত্রীকে হত্যা করছি। পরে জেসমিনকে আহত অবস্থায় উদ্ধার করেছে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থয় অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। ঢাকা একটি হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জেসমিন বেগমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিয় কুমার রায় বলেন, স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে থানায় এসে জসিম শেখ আত্মসমর্পণ করে। পরে ঢাকা নিয়ে গেলে তার স্ত্রী জেসমিন বেগম মারা যান। এ ঘটনার ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন