প্রকাশিত: ৫৮ মিনিট আগে, ০৮:০০ এ এম

অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মনিরামপুরে যুব ম্যারাথন ও সাইকেল র‍্যালি

 

মামুনুর রশিদ খান
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মনিরামপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যুব ম্যারাথন, আলোচনা সভা ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার ১০ নম্বর মশিমনগর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক মো. মনিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা যুব বিভাগের সভাপতি মো. শামিম হোসেন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আলী রেজা রাজু এবং জামায়াতে ইসলামী উপজেলা শুরা সদস্য মাওলানা সেলিম জাহাঙ্গীর। এছাড়া স্থানীয় যুব বিভাগের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরেন। একই সঙ্গে দেশ ও সমাজের কল্যাণে যুবসমাজকে দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি বের করা হয়। এতে স্থানীয় যুব বিভাগের নেতাকর্মীসহ বিভিন্ন বয়সী তরুণরা অংশ নেন। র‍্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কর্মসূচিকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা এবং যুবসমাজকে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন