প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০২:৩৮ পিএম

অনলাইন সংস্করণ

হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে প্রস্তুতি সভা

যশোরের কেশবপুর উপজেলায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই ক্যাম্পেইনকে সামনে রেখে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে সভাটি আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. রেহনেওয়াজ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সমাজকর্মী, মসজিদের ইমাম এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর শিক্ষকবৃন্দ।
সভায় জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। প্রতিটি ওয়ার্ড এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র—যেমন সূর্যের হাসি ক্লিনিক—এ টিকাদান কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন মজুদ রাখা হয়েছে।
এছাড়া অভিভাবকদের উদ্দেশ্যে জানানো হয়, তীব্র জ্বর বা অসুস্থতায় ভুগছে এমন শিশুদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। টিকা গ্রহণের সময় টিকা কার্ড অথবা জন্ম নিবন্ধন/পরিচয়পত্র সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন