প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৬, ০৭:০৯ পিএম

অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার পরিচালিত এক অভিযানে জেলার নাচোল থানার নাসিরাবাদ গুচ্ছগ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন শ্রী বিশ্বনাথ মন্ডল (৬০)। তিনি নাসিরাবাদ গুচ্ছগ্রামের বাসিন্দা।

অভিযানকালে তার কাছ থেকে ১৪ গ্রাম হেরোইন, ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাচোল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

তারা আরও জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন