প্রকাশিত: ৭ মে, ২০২৬, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ
স্থানীয় বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন শিক্ষার্থী সাথে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। জানা গেছে, একটি আম গাছ থেকে দুটি আম পাড়ার ঘটনাকে কেন্দ্র করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
অভিযোগ অনুযায়ী, ওই দুই শিক্ষার্থীকে জুতার মালা পরিয়ে এবং পেছনে “চোর” লেখা সাইনবোর্ড ঝুলিয়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে ঘুরানো হয় এবং সবার সামনে অপমান করা হয়।
এ ঘটনায় শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে এবং তাদের পরিবার চরমভাবে অপমানিত হয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। গ্ৰামবাসী এ ঘটনাকে অমানবিক ও শিক্ষার্থীদের অধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন