প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬, ০৭:৩৮ এ এম
অনলাইন সংস্করণ
সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টায় ইনস্টিটিউটের সাংবাদিক সমিতির হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান নাঈম সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সভা পরিচালনা করেন। দপ্তর সম্পাদক মোজাহিদুল ইসলাম সাঈদের পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
সভায় নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা এবং সংগঠনকে আরও কার্যকর ও গতিশীল করে তুলতে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিক সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্য বাস্তবায়নে সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় নবগঠিত কমিটির সহসভাপতি সাব্বির আহমদ, সহসাধারণ সম্পাদক রাজু মিয়া, অর্থ সম্পাদক সৌরভ আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আশিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন