প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
মিজানুর রহমান, বগুড়া প্রতিনিধি :
২০২৬ সালের অবশিষ্ট সময়ের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হিসেবে হাবিবুল্লাহ এবং সেক্রেটারি হিসেবে শফিকুল ইসলাম দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বগুড়া শহরের একটি অডিটোরিয়ামে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে নির্বাচন ও মনোনয়ন প্রক্রিয়ার মাধ্যমে তাঁদের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. তাসীম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলামসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমীর আবিদুর রহমান সোহেল, ছাত্রশিবির বগুড়া শহর শাখার সাবেক সভাপতি সেলিম রেজা, আব্দুস সালাম তুহিন, নুরুল ইসলাম আকন্দসহ স্থানীয় ও সাবেক নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তাঁর বক্তব্যে বলেন, আদর্শ, নৈতিকতা ও সাংগঠনিক শৃঙ্খলার ক্ষেত্রে ছাত্রশিবির একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বলেন, শিক্ষার্থীদের অধিকার রক্ষা ও ছাত্রবান্ধব কার্যক্রমের ধারাবাহিকতার ফলে সংগঠনটি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন—ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)।
নবনির্বাচিত সভাপতি হাবিবুল্লাহ ও সেক্রেটারি শফিকুল ইসলাম তাঁদের বক্তব্যে সংগঠনের আদর্শিক ধারা অক্ষুণ্ন রেখে বগুড়া শহর শাখার কার্যক্রমকে আরও গতিশীল, শিক্ষার্থীবান্ধব ও সমাজমুখী করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মন্তব্য করুন