প্রকাশিত: ১৬ ঘন্টা আগে, ০৮:৪০ এ এম

অনলাইন সংস্করণ

নড়াইলে সোনালী লাইফের ১ লাখ ২ হাজার ৫৫০ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর

 

আল শাহরিয়া আমিন, নড়াইল প্রতিনিধি:
নড়াইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে প্রয়াত গ্রাহক মো. রজিবুল ইসলামের মৃত্যুদাবির চেক হস্তান্তর ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পাজারখালী বাজারে নড়াইল মেট্রোর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর অনুপম দাস ও চুয়াডাঙ্গা মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার মো. তরিকুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, জীবনের অনিশ্চয়তা ও ঝুঁকি মোকাবিলায় বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার জন্য প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী বীমার সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, কোনো গ্রাহকের মৃত্যু হলে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রাপ্য দাবি যথাযথভাবে পরিশোধ করা বীমা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ সময় বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে প্রয়াত মো. রজিবুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের হাতে ১ লাখ ২ হাজার ৫৫০ টাকার মৃত্যুদাবির চেক তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।

নড়াইল মেট্রোর সিনিয়র ইউনিট ম্যানেজার আল আমিন খালাসীর সঞ্চালনায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য করুন