প্রকাশিত: ১৪ ঘন্টা আগে, ১১:৩২ এ এম

অনলাইন সংস্করণ

শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ ও নেশাজাতীয় সিরাপ জব্দ

 

 সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) শিবগঞ্জ সীমান্তে পৃথক ০২টি অভিযান চালিয়ে মালিকবিহীন ০৪ বোতল বিদেশী মদ এবং ৩১ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। 

 গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ০৬:১০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামস্থ আমবাগানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ০৪ বোতল বিদেশী মদ আটক করতে সক্ষম হয়। এছাড়াও মধ্যরাত ২৩:২০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের তেলকুপি বিওপির ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭৯/৬-এস হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামস্থ আমবাগানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল মালিকবিহীন ০৭ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf এবং ২৪ বোতল Fairdyl সিরাপ জব্দ করতে সক্ষম হয়। বিজিবি’র পক্ষ হতে জব্দকৃত মাদকদ্রব্যের ব্যাপারে আইনি প্রক্রিয়ার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। 

 মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন