প্রকাশিত: ১০ ঘন্টা আগে, ০২:৫১ পিএম

অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় ইয়াবা-চকোপ্লাস সিরাপসহ আটক ১

 

আব্দুর রাকিব: চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর পৃথক ০২টি বিশেষ অভিযানে ৪১ পিস ভারতীয় ইয়াবা, ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ, ০১টি মোবাইল ফোন, ০২টি মোটরসাইকেল ও ০১ জন আসামী আটক করা হয়। 

আজ ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ০৭টা ১৫ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে ২২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ ও ০১টি মোটরসাইকেল জব্দ করে। এছাড়াও, গতকাল ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১০টা ১৫ মিনিটের সময় অপর একটি অভিযানে বাখেরআলী বিওপি'র একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের বাখেরআলী গ্রামে অভিযান পরিচালনা করে ০১ (এক) জন আসামী মোঃ হুমায়ুন (২৯), {পিতা-মৃত এমরান, গ্রাম-কালিনগর, পোষ্ট-সুন্দরপুর, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ}'কে ৪১ পিস ভারতীয় ইয়াবা ও ০১টি ব্যবহৃত মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেলসহ আটক করে। জব্দকৃত ইয়াবা, চকোপ্লাস সিরাপ, মোবাইল ফোন ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য ২,৬১,১০০/- (দুই লক্ষ একষট্টি হাজার একশত) টাকা। আটককৃত আসামীসহ ইয়াবা, ব্যবহৃত মোবাইল ফোন ও ০১টি মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় এবং চকোপ্লাস সিরাপ ও ০১টি মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। উল্লেখ্য, চলতি সেপ্টেম্বর মাসে ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে ০১ জন আসামীসহ ভারতীয় ১৮৮ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৯ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল, ৪১ পিস ইয়াবা ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়।

 চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা,  পুশ ইন প্রতিরোধ ও মাদক চোরাচালান প্রতিরোধসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে।

মন্তব্য করুন