প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬, ১২:১৯ পিএম

অনলাইন সংস্করণ

শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী

স্টাফ রিপোর্টার:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেয়েছেন বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ছয়জন নারী। 

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন এ আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। 

খালেদা জিয়ার পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। 

এছাড়া পাঁচটি পৃথক ক্যাটাগরিতে আরও পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়। এ বছরের পুরস্কারপ্রাপ্তরা হলেন—

অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার

শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন

সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর

নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সংগ্রাম ও সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী নারীদের স্বীকৃতি দিতেই এই সম্মাননা প্রদান করা হয়।

 

মন্তব্য করুন