প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ১২:১৯ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও খেলতে যাচ্ছেন লঙ্কা প্রিমিয়ার লিগ-এ। ২০২৬ মৌসুম সামনে রেখে তাকে দলে ভিড়িয়েছে জাফনা কিংস।
শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে এলপিএল কর্তৃপক্ষ। পোস্টে সাকিবকে ‘গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো’ হিসেবে উল্লেখ করা হয়।
অলরাউন্ড পারফরম্যান্স, অভিজ্ঞতা এবং চাপের মুহূর্তে ম্যাচ নিয়ন্ত্রণের সক্ষমতার কারণে সাকিবকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখছে জাফনা কিংস। ব্যাট ও বল—দুই বিভাগেই অবদান রাখার সামর্থ্য তাকে টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটারে পরিণত করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আগেই শক্তিশালী স্কোয়াড গড়া জাফনা কিংসের জন্য সাকিবের অন্তর্ভুক্তি দলকে আরও ভারসাম্যপূর্ণ করবে বলেও মনে করা হচ্ছে।
এর আগে ২০২৩ সালে এলপিএলে গল টাইটান্স-এর হয়ে খেলেছিলেন সাকিব। এবার নতুন ঠিকানা জাফনা কিংস।
মন্তব্য করুন