প্রকাশিত: ২ সেপ্টেম্বার, ২০২৬, ০৪:০৭ পিএম

অনলাইন সংস্করণ

বাহুবলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, প্রধান অতিথি ড. রেজা কিবরিয়া

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাহুবল উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ সেপ্টেম্বর আয়োজিত এই সভায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

বাহুবল উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস আহমেদ চৌধুরী তুষারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া।

বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী শামসুল আলমের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাফেজ আঃ রকিব, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক এনাম এবং সাংগঠনিক সম্পাদক আঃ হাই শিবলু।

এ ছাড়া আলোচনা সভায় বাহুবল উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রেক্ষাপট তুলে ধরে বলেন, দেশ ও জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে বিএনপি সবসময় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রধান অতিথির বক্তব্যে ড. রেজা কিবরিয়া এলাকার উন্নয়ন ও দলীয় শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরিশেষে এক সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন