প্রকাশিত: ১৩ ঘন্টা আগে, ১২:২১ পিএম
অনলাইন সংস্করণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভা যুব বিভাগের উদ্যোগে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে ‘যুব সমাবেশ–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নাচোলের নান্দনিক দামুস বিল (I ❤️ NACHOLE)-এ আয়োজিত এ সমাবেশে যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।
সমাবেশে সভাপতিত্ব করেন নাচোল পৌরসভা যুব বিভাগের সভাপতি মোঃ রায়হান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সম্মানিত নায়েবে আমীর অ্যাডভোকেট মোঃ শফিক এনায়েত উল্লাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার সম্মানিত আমীর ও মেয়র পদপ্রার্থী মোঃ মনিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর ডাঃ মোঃ রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ খলিলুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন ধরনের খেলাধুলা, প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি মনোরম পরিবেশে বনভোজনের আয়োজনও ছিল। যুবকদের পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার মধ্য দিয়ে সুন্দরভাবে সমাপ্ত হয় যুব সমাবেশ–২০২৬।
মন্তব্য করুন