প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত মন্ত্রিদের প্রথম মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল ৩টায় (১৮ ফেব্রুয়ারি ২০২৬) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী বিষয়সহ বিভিন্ন সমসাময়িক রাষ্ট্রীয় ইস্যু নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন সরকারের কর্মপরিকল্পনা, অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম এবং প্রশাসনিক গতিশীলতা নিশ্চিতের বিষয়ে মন্ত্রিসভার সদস্যরা মতবিনিময় করেন।
প্রথম মন্ত্রিসভা বৈঠকের মাধ্যমে সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ায় প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন