প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ
মিজানুর রহমান, বগুড়া প্রতিনিধি :
নারীদের ওপর আর হামলা হলে বিএনপির সন্ত্রাসীদের ‘দাঁতভাঙা জবাব’ দেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু।
আজ বুধবার সকালে শাজাহানপুর উপজেলার সাজাপুর ফুলতলা মাদরাসা মাঠে এক সমাবেশে তিনি এ হুশিয়ারি দেন।
তিনি বলেন, নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। এ ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
একই সঙ্গে অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে নারীদের সচেতন ও সোচ্চার থাকতে হবে।
বক্তব্যের এক পর্যায়ে তিনি ওসমান হাদীর স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।
এসময় তিনি ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে শাজাহানপুর উপজেলা মহিলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন। বক্তারা নারীদের অধিকার, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান।
সমাবেশে শাজাহানপুর উপজেলা মহিলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেত্রীরা উপস্থিত ছিলেন। বক্তারা নারীদের অধিকার, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান।
মন্তব্য করুন