প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:০৫ এ এম
অনলাইন সংস্করণ
সাকিব আহমেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি :
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় পশ্চিম লাখেরপার যুব সমাজের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ২০ ফেব্রুয়ারি রাত ১১টায় যুব সমাজের সদস্যরা রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে এসব রমজান প্যাকেজ পৌঁছে দেন। এতে উপকারভোগীদের সম্মান ও গোপনীয়তা অক্ষুণ্ণ থাকে বলে জানান আয়োজকরা।
উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি প্যাকেজে ছিল— চাল ১০ কেজি, চানার ডাল ১ কেজি, চানা ১ কেজি, সয়াবিন তেল ২ লিটার, খেজুর ২৫০ গ্রাম, পেয়াজ ২ কেজি, আলু ৫ কেজি, লবণ ১ কেজি, মসুর ডাল ১ কেজি ও রসুন ২৫০ গ্রাম।
এ সময় পশ্চিম লাখেরপার যুব সমাজের পক্ষে মুহিতুল ইসলাম সুমিত (শাকেল) বলেন, “রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অপরদিকে ইমরান সাব্বির বলেন, “স্বল্প পরিসরে হলেও আমরা কয়েকটি পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।” তিনি সমাজের সকলকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
এই কার্যক্রমে সহযোগিতা করেন আল আমিন, ইকবাল হোসেন, সোহেব, জাকারিয়া, অনিক, রাকিব, সোহাগ, রাজু, আব্দুল করিম, জাকিরসহ আরও অনেকে। আয়োজকরা ভবিষ্যতেও মানবিক উদ্যোগে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
মন্তব্য করুন