প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৬, ০৮:৪২ এ এম

অনলাইন সংস্করণ

চৌগাছায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি শেলি-কে রাজকীয় সংবর্ধনা


মোঃ আব্দুর রশীদ
চৌগাছা (যশোর) প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি শেলি-কে এক বর্ণাঢ্য ও রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার প্রশাসন ও সুধী সমাজের সম্মিলিত আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ। তিনি তার বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়নে প্রশাসনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং গুণী ব্যক্তিদের যথাযথ সম্মান প্রদানের এ ধরনের উদ্যোগকে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মাহবুবুর রহমান মিলন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জালাল উদ্দীন, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম এবং উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোর্শেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন। এ সময় উপজেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানটি চৌগাছার প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি করে। গুণীজনকে সম্মান জানানোর এ উদ্যোগ ভবিষ্যতে উপজেলার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

মন্তব্য করুন