প্রকাশিত: ১০ আগষ্ট, ২০২৬, ০৯:১৫ এ এম

অনলাইন সংস্করণ

সৌদিতে আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক জানালেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ছবি: সংগৃহীত

 

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (১০ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় তারা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। এ কঠিন সময়ে শোকাহত পরিবারগুলোর পাশে সরকার থাকবে বলেও আশ্বস্ত করেন তারা।

রিয়াদের ওই সোফা তৈরির কারখানায় রোববার ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

নিহত বাংলাদেশি নাগরিকদের পরিচয় নিশ্চিত করা এবং তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ ও সমন্বয় করে কাজ করছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তসহ মরদেহ দেশে পাঠানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন