প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৮:২২ এ এম

অনলাইন সংস্করণ

এসএসসিতে অকৃতকার্য হয়ে গোপালগঞ্জে শিক্ষার্থীর আত্মহত্যা

ছবি : সংগৃহীত

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে অভি বিশ্বাস (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কাশালিয়া ইউনিয়নের বেদগ্রামে এ ঘটনা ঘটে।

অভি বিশ্বাস ওই গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে। সে বেদগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এ বছর মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হলে অভি জানতে পারে সে ফেল করেছে। কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে চরম হতাশায় ভেঙে পড়ে সে এবং একপর্যায়ে নিজ ঘরে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন