প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:৩৯ এ এম

অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৩২তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) নাচোল উপজেলা পরিষদের হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইয়াকুব আলী।

এ ছাড়া অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, তাদের আর্থসামাজিক উন্নয়ন এবং ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন