প্রকাশিত: ৩ ঘন্টা আগে, ০৮:২১ এ এম

অনলাইন সংস্করণ

ঢাকায় দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা

ছবি : সংগৃহীত

 

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে দুপুরের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১০ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় ঢাকার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার সকাল ৬টায় ঢাকায় ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ। এর আগের দিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে অল্প পরিমাণ বৃষ্টিপাত হয়েছে।

এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে। আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে।

মন্তব্য করুন