প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৭:২৩ এ এম
অনলাইন সংস্করণ
আব্দুল্লাহ আল কাফি নিরব:
বগুড়া প্রতিনিধি।
বগুড়া, ১১ আগস্ট ২০২৬:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সাবগ্রাম ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ ও বনজ চারাগাছ বিতরণ করা হয়েছে।
সোমবার সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. ফরিদ উদ্দিন সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসব ফলজ ও বনজ চারাগাছ বিতরণ করেন।
এ সময় চকঝপু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জনাব ফারুক হাসান শিমুল উপস্থিত ছিলেন।
ক্ষিদ্রধামা এফতেদায়ী মাদ্রাসায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুর রহমান, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের সচিব মো. শহিদুল ইসলাম এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম।
এছাড়া বুজুর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইসমাইল হোসেন সরকার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম পেস্তাসহ সাবগ্রাম ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন