প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০২:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

রায়পুরে মোবাইল কোর্টের অভিযান: অবৈধভাবে মজুদ ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ

তাকিনুল ইসলাম: রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গভীর রাতে মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার আখন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জসিম (৪৫) নামের এক ব্যক্তির দোকান ও বসতবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

অভিযানে পাওয়া তথ্য ও প্রমাণের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযুক্ত জসিমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দকৃত জ্বালানি তেল পরবর্তীতে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

স্থানীয় প্রশাসন জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, মজুদদারি এবং অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।


 

মন্তব্য করুন