প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:৩৬ পিএম

অনলাইন সংস্করণ

৫ বছরের শিশুকে মিষ্টির প্রলোভনে পাশবিক নির্যাতন

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি :

যশোরের বাঘারপাড়া উপজেলায় ৫ বছর বয়সী এক শিশু কন্যাকে মিষ্টির প্রলোভন দেখিয়ে পাশবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খলশী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, খলশী গ্রামের জাহাঙ্গীর আলমের শিশু কন্যা জান্নাতুল মাওয়াকে (৫ বছর ৬ মাস) একা পেয়ে একই গ্রামের আহাদ আলীর ছেলে শিহাব (১৮) মিষ্টি খাওয়ানোর কথা বলে পাশের একটি নির্জন বাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির মুখে টেপ পেঁচিয়ে এবং হাত-পা বেঁধে তার ওপর জোরপূর্বক নির্যাতন চালানো হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থা গুরুতর হলে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দোষীর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন