প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫০ পিএম

অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর জেলা শিবিরের নতুন কমিটি গঠন: সভাপতি আরমান, সেক্রেটারি পারভেজ

তাকিনুল ইসলাম, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে আরমান হোসাইনকে সভাপতি এবং পারভেজ হোসাইনকে সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর জেলা শিবিরের সদস্য সমাবেশে এই নতুন কমিটির নাম ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল সম্পাদক ও কার্যকরী পরিষদ সদস্য হেলাল উদ্দিন রুবেল।

নেতৃবৃন্দের পরিচয়: নব মনোনীত সভাপতি আরমান হোসাইন এর আগে জেলা কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি রামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসি পাসের পর রামগঞ্জ মডেল কলেজ থেকে ম্যানেজমেন্টে অনার্স এবং লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যয়নরত।

অন্যদিকে, নবনির্বাচিত সেক্রেটারি পারভেজ হোসাইন এর আগে জেলা দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি হায়দরগঞ্জ কামিল মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল সম্পন্ন করার পাশাপাশি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে ইসলাম শিক্ষা বিভাগে অনার্স শেষ করে বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছেন।

সমাবেশ ও উপস্থিতি: সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের সাবেক জেলা সভাপতি সাইফ রাকিব ও মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী সভাপতি আব্দুর রহমান তার বিদায়ী বক্তব্য প্রদান করেন। এছাড়া ছাত্রত্ব শেষ হওয়ায় সংগঠন থেকে বিদায় নেওয়া আরও তিন জন সদস্যও তাদের অনুভূতি ব্যক্ত করেন। ২০২৫ সালের এক বছর মেয়াদী কমিটির সফল সমাপ্তি শেষে এই নতুন নেতৃত্ব আগামী এক বছরের জন্য দায়িত্ব গ্রহণ করেছেন।

মন্তব্য করুন