প্রকাশিত: ৭ ঘন্টা আগে, ১০:৫৮ এ এম
অনলাইন সংস্করণ
নবীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী পদে নি*ষিদ্ধ ছাত্র*লীগ নেতার মনোনয়ন, ক্ষো*ভ প্রার্থীদের
নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে ইউনিয়ন ছাত্র*লীগ নেতা মোঃ মোসাদ্দিক মিয়াকে মনোনীত করা হয়েছে। তিনি ছোট ভাকৈর গ্রামের মোঃ ভুট্টো মিয়ার ছেলে। নি*ষিদ্ধ ঘোষিত সংগঠ*নের নেতাকে এই পদে নির্বাচিত করায় ক্ষো*ভ প্রকাশ করেছেন তথ্য সংগ্রহকারী পদে আবেদনকারী অন্য প্রার্থীরা।
অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহিদ আহমেদ তালুকদারের সুপারিশে ওই ছাত্র*লীগ নেতাকে বাছাই করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, বিএনপির মাধ্যমেই কি নি*ষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসন করা হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
মন্তব্য করুন