প্রকাশিত: ৩৭ মিনিট আগে, ০৫:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

মনিরামপুরে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা বাজারে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেল ৩টায় রোহিতা বাজারে মাতৃছায়া সংস্থার কার্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

মাতৃছায়া সংস্থার নির্বাহী পরিচালক অসিত কুমার পালের পরিচালনায় অনুষ্ঠিত ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মেডিকেল হাসপাতাল, যশোরের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনিচুর রহমান।রোহিতা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ কবির হোসেন রোহিতার বিশিষ্ট ব্যাবসায়ী হাতেম আলী মোড়ল।সহ আরো অনেকই।
‘ফ্রি মেডিকেল ক্যাম্প-২৬’ উপলক্ষে আয়োজিত এ ক্যাম্পে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন