প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১০:২৭ এ এম
অনলাইন সংস্করণ
আব্দুর রশীদ: চৌগাছা প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের চৌগাছা সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দিঘলসিংহা গ্রামে গণসংযোগ করেছেন বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও চৌগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক এম এ মান্নান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গণসংযোগকালে এম এ মান্নান স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা ছিলেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসান, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজান মেম্বার, বিএনপি নেতা বুড়ো, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির, কামালসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এর অংশ হিসেবে দিঘলসিংহায় এম এ মান্নানের গণসংযোগকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী তৎপরতা দেখা গেছে।
গণসংযোগের বিষয়ে মো. ইকলাচ হোসেন (বকুল), চৌগাছা উপজেলা কৃষক দলের সহসভাপতি, বলেন, নির্বাচনের আগে এ ধরনের গণসংযোগের মাধ্যমে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ তৈরি হচ্ছে।
মন্তব্য করুন