প্রকাশিত: ১ মার্চ, ২০২৬, ০১:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

ইরানের মিসাইল হামলায় প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগ্রীহিত


আন্তর্জাতিক ডেস্ক:
আরব আমিরাতের আজমানে সংঘটিত ইরানের মিসাইল হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম সালেহ মিয়া (৪০)। তিনি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে দীর্ঘদিন ধরে সালেহ মিয়া আরব আমিরাতে বসবাস করছিলেন। ঘটনার সময় তিনি আজমানের একটি এলাকায় অবস্থান করছিলেন। আকস্মিক মিসাইল হামলায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সালেহ মিয়ার মৃত্যুর খবরে তার গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী তার অকাল মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। তিনি স্ত্রী, সন্তানসহ একাধিক স্বজন রেখে গেছেন বলে জানা গেছে।

এদিকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নিহতের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিহতের রুহের মাগফিরাত কামনা করেছেন স্থানীয়রা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
 

মন্তব্য করুন