প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:১৯ পিএম
অনলাইন সংস্করণ
এম সাঈদ, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাজীগঞ্জ বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি (সিলিন্ডার) গ্যাস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার জনাব গালিব চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে হাজীগঞ্জ বাজারে অবস্থিত ‘সানরাইজ ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন (৩২)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে জানা যায়, সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করা হচ্ছিল। পরে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য কঠোর সতর্কবার্তা দেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যে অতিরিক্ত মূল্য আদায় রোধে এ ধরনের অভিযান অব্যাহত
মন্তব্য করুন