প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৬, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকায় ছাত্রদলের একটি কলেজ শাখা কমিটিতে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ট্রান্সজেন্ডার রেদোয়ান ইসলাম নামের এক ব্যক্তি। তাকেকে মনোনয়ন দেওয়াকে ঘিরে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা ঝড় উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দাবাদ সরকারি কলেজ শাখার এই কমিটি সম্প্রতি ঘোষণা করা হয়। মনোনীত রেদোয়ান ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রিহিয়া রিহি’ নামে পরিচিত বলে জানা গেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।
কিছু স্থানীয় বাসিন্দা দাবি করছেন, সংশ্লিষ্ট ব্যক্তি ট্রান্সজেন্ডার পরিচয়ের হওয়ায় বিষয়টি নিয়ে তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে এবং অনেকে সমালোচনা করছেন।
তবে মানবাধিকারকর্মীদের মতে, লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে কাউকে বৈষম্যের শিকার করা সংবিধান ও মানবাধিকারের পরিপন্থী। সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে তারা মত দিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট মহল পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
মন্তব্য করুন