প্রকাশিত: ২ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
রিপন আহমেদ, কুলাউড়া প্রতিনিধি:
আগামী ৭ ফেব্রুয়ারি কুলাউড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সমাবেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সমাবেশস্থল পরিদর্শন করেছেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সমাবেশস্থলের নিরাপত্তা ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকির বিষয়গুলো খতিয়ে দেখেন। তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং শান্তিপূর্ণভাবে জনসভা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন মৌলভীবাজার–২ (কুলাউড়া) সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রিন্সিপাল ইয়ামির আলী এবং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিম।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আমীর খন্দকার আব্দুস সোবহান, নায়েবে আমীর মো. জাকির হোসেন, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম খান ও মো. আলাউদ্দিন, শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার, বিশিষ্ট সাংবাদিক নেতা শাকিল রশিদ চৌধুরীসহ স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেন, “আমীরে জামায়াতের আগমনকে কেন্দ্র করে কুলাউড়াবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সমাবেশ সফল করতে স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনগুলো প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে।”
উল্লেখ্য, আমীরে জামায়াতের আগমনকে ঘিরে কুলাউড়ায় রাজনৈতিক অঙ্গনে বাড়তি তৎপরতা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
মন্তব্য করুন