প্রকাশিত: ৫ ঘন্টা আগে, ০৩:১৭ পিএম
অনলাইন সংস্করণ
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ইসলামী ছাত্রশিবিরের পলিটেকনিক শাখার সভাপতি মোস্তাহিদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা তন্ময়ের নেতৃত্বে।
জানা যায়, কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এক শিবির কর্মীর কাছ থেকে স্বেচ্ছায় একটি স্টিকার কার্ড নেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগত ছাত্রদলের কিছু নেতা-কর্মী পূর্বপরিকল্পিতভাবে শিবিরের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলার সময় পলিটেকনিক শাখার সভাপতি মোস্তাহিদকে লক্ষ্য করে অতর্কিতভাবে আক্রমণ করা হয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে শিবিরের নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা দ্রুত সরে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য করুন