প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৬, ০৪:২০ পিএম

অনলাইন সংস্করণ

ক্ষমতাসীন দলের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি: গোলাম পরওয়ার

ছবি: সংগ্রীহিত

ক্ষমতাসীন দলের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি: গোলাম পরওয়ার

ক্ষমতাসীন দলের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ও জাল ভোটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।


বৃহস্পতিবার (৯ এপ্রিল) মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে নির্বাচনের পরিস্থিতি তুলে ধরে এই অভিযোগ করেন তিনি।


মিয়া গোলাম পরওয়ার বলেন, কিছু কেন্দ্র থেকে জামায়াত প্রার্থীর এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়। পরে সেখানে জালভোট দেওয়া হয়েছে। এ ছাড়া ভোটগ্রহণের শুরুতেই বিভিন্ন কেন্দ্রে এজেন্টদের কাছ থেকে ফলাফল শিটে জোর করে স্বাক্ষর নিয়েছে সরকার দলের নেতারা।


শ্রীবর্দী পৌর বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এর প্রতিবাদ করায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা করা হয়েছে।


এ সময় তিনি গুরুতর অনিয়ম হওয়া কেন্দ্রগুলোতে ভোট স্থগিত ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানান।

মন্তব্য করুন