প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬, ১১:৫২ পিএম

অনলাইন সংস্করণ

গোয়াইনঘাট প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

 

গোয়াইনঘাট প্রতিনিধি :
গোয়াইনঘাট প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের তাৎপৰ্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে গোয়াইনঘাট প্রেসক্লাব হলরুমে গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন ও তথ্য প্ৰযুক্তি বিষয়ক সম্পাদক আমির উদ্দিন এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ এর প্রতিনিধি সাব ইন্সপেক্টর মুজাম্মেল হক, উপজেলা মুক্তিযুদ্ধা দলের সভাপতি এম এ হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুব আহমদ, জেলা যুবদলের সহ সভাপতি এডভোকেট শাহজাহান সিদ্দিকী, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, দলিল লেখক সমিতির আহব্বায়ক নাসির উদ্দিন,  গোয়াইনঘাট প্রবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিয়াজ মুর্শেদ গোয়াইনঘাট উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তারেক আহমদ, গোয়াইনঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম ।

মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম আহমেদ,  গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন, সহ সভাপতি বিলাল উদ্দিন, সৈয়দ হেলাল আহমদ বাদশাহ, সহ সম্পাদক হারন আহমদ , মিনহাজ মির্জা, কোষাধ্যক্ষ আজিজুর রহমান, নজরুল ইসলাম, রফিক সরকার, মনসুর আলম, সাইদুল ইসলাম, মনিরুজ্জামান মনির, রিয়াজুল ইসলাম,বদরুল ইসলাম, দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি, শাহ আলম, হারুনুর রশিদ, জেলা ছাত্রদলের সদস্য আব্দুর রব, ডৌবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য তৈয়বুর রহমান গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাকিব আহমেদ প্রমুখ।

পরিশেষে সমস্ত মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করেন বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ।

মন্তব্য করুন