প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬, ০৪:৪১ পিএম

অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড

 

আব্দুর রাকিব,  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাপাইনবয়াবগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসত বাড়ি ভষ্মিভূত হয়েছে।
আজ শুক্রবার জুমার নামাজের আগমুহূর্তে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই বাড়িটিতে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আগুনের তীব্রতা বেশি থাকায় তা সম্ভব হয়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। আল্লাহ যেন ক্ষতিগ্রস্ত পরিবারকে এই বিপদ থেকে রক্ষা করেন—এমন দোয়া করেন সবাই।

মন্তব্য করুন