প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ১১:৩৮ এ এম
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির হবিগঞ্জ জেলা শাখার সভাপতি লায়েক আহমেদ। এতে সদর উপজেলার বাছাইকৃত কর্মীরা অংশগ্রহণ করেন।
শিক্ষাবৈঠকে সংগঠনের আদর্শ, কর্মীদের দায়িত্ব ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা আদর্শবান কর্মী গড়ে তোলা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
মন্তব্য করুন