প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬, ১২:৩২ পিএম

অনলাইন সংস্করণ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধনে গেলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

আজ সোমবার (১৬ মার্চ ২০২৬) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে ‘খাল খনন কর্মসূচি-২০২৬’ উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। খাল খনন প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে রওনা দেন। তিনি সৈয়দপুর বিমানবন্দর-এ পৌঁছানোর পর সেখান থেকে সড়ক পথে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় যাবেন।

সেখানে ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ‘খাল খনন কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে কর্মসূচির সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছেন।
 

মন্তব্য করুন