প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬, ০৩:০৬ পিএম

অনলাইন সংস্করণ

নওগাঁয় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত


নওগাঁ প্রতিনিধি ,মো. আব্দুস শাকিম:
নওগাঁয় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাদিয়া আফরিন এবং সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাসুদুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, ডেপুটি সিভিল সার্জন মুনির আলী আকন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সকালে বাঙালি ঐতিহ্যবাহী পোশাকে বর্ণাঢ্য র‌্যালি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এসব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন