প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৬, ০৩:২৭ পিএম

অনলাইন সংস্করণ

নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

ছবি: সংগ্রীহিত

নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত 

নওগাঁ প্রতিনিধি, মো. আব্দুস শাকিম:
“স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে নওগাঁয় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন কার্যালয় ও স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিভিন্ন এনজিওর আয়োজনে সিভিল সার্জন চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁর সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রফেসার ডা. ইসকেন্দার হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুশফিকুর রহমান।

এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, শিক্ষার্থী ও বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা স্বাস্থ্যসেবায় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব, সচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

মন্তব্য করুন