প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৬, ০৫:৫৪ পিএম

অনলাইন সংস্করণ

নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

 

জুনাঈদ ইসলাম জামিল, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর শাখার নেতৃবৃন্দ। এ সময় তারা ফুল দিয়ে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের শহর শাখার সভাপতি মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা। তারা নবনিযুক্ত জেলা প্রশাসকের দায়িত্বপালনে সার্বিক সাফল্য কামনা করেন।

এ সময় জেলার সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয় বলে জানা গেছে।

মন্তব্য করুন